নিমতা খুনের ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন, চলছে ফরেন্সিক পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2019 04:48 PM (IST)

উত্তর ২৪ পরগনার নিমতায় দেবাঞ্জন দাসের মৃত্যুর ঘটনায় ঘনীভূত রহস্য। উঠে আসছে একাধিক প্রশ্ন। আততায়ী কি গাড়ির ভিতরেই ছিল? নাকি বাইরে থেকে এসে গুলি চালিয়ে চম্পট দেয়? আততায়ী নিহতের পূর্ব পরিচিত কিনা, সে সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যেই মিশেছিল ৩ সন্দেহভাজন। মৃত্যু নিশ্চিত করতে গাড়িতে এসে উঁকি দেন একটি মেয়ে ও দুটি ছেলে। পুলিশ সূত্রে খবর, কোন আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়, তা জানতে করা হবে বুলেটের ব্যালেস্টিক পরীক্ষা। ফরেন্সিক পরীক্ষা করা হবে গাড়িটিরও।