ব্যারাকপুরে বিসর্জনের শোভাযাত্রায় দুষ্কৃতী হামলা, আহত তৃণমূল কাউন্সিলর সহ ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2018 11:22 AM (IST)

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিসর্জনের শোভাযাত্রায় দুষ্কৃতী হামলা। আহত তৃণমূল কাউন্সিলরসহ ৫। ঘটনায় গ্রেফতার ১। গতকাল রাত ১০টা নাগাদ ক্লাবের পুজোর প্রতিমা বিসর্জন করতে যান ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, চিড়িয়া মোড়ের কাছে শোভাযাত্রার উপর লোহার রড নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। আহত হন তৃণমূল কাউন্সিলরসহ ৫ জন। তাঁদের ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার কারণ খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ।