ফোনে জয় শ্রী রাম বলায় বিজেপি কর্মীকে মারধর, অন্তঃসত্ত্বাকে ধাক্কা
souravp@abpnews.in | 26 Sep 2019 11:03 PM (IST)

ফোনে জয় শ্রী রাম স্লোগান দেওয়ায়, উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তরা কামারহাটি পুরসভার উপ পুরপ্রধানের অনুগামী, দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার পুরপ্রধানের।