সম্পত্তি লিখিয়ে নেওয়ার পরই ৯০ বছরের বৃদ্ধাকে ‘অকথ্য নির্যাতন’ পুত্রবধূ ও নাতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2018 11:35 PM (IST)

উত্তর ২৪ পরগনার খড়দায় ৯০ বছরের বৃদ্ধার ওপর অকথ্য নির্যাতনের অভিযোগ পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে। মা-কে বাঁচাতে এলে বৃদ্ধার মেয়েকেও মারধরের অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে খড়দা থানার পুলিশ।