'' শরীরে একাধিক আঘাতের চিহ্ন অদিতির, খুনের আগে ধস্তাধস্তি হয় প্রতুলের সঙ্গে''
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2018 02:48 PM (IST)

উত্তর ২৪ পরগনার খড়দার শান্তিনগরে প্রতুল চক্রবর্তী খুনে নতুন তথ্য। খুনের আগে অদিতির সঙ্গে ধস্তাধস্তি হয় প্রতুলের। অদিতির শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে খবর, আড়াইবছর আগে প্রতুলকে বিটি রোডের ফ্ল্যাট থেকে বের করে দিয়েছিলেন অদিতি। জেরায় অদিতি দাবি করেছেন, প্রতুলের হাত থেকে বাঁচতেই তিনি তৃতীয় বিয়ের পরিকল্পনা করেছিলেন। খুনের সূত্র উদ্ধারে পুলিশ তাঁর কর্মস্থল কলকাতা বিমানবন্দরে গেলে প্রাক্তন স্বামীকে চিনতে পর্যন্ত অস্বীকার করেন অদিতি। বিস্তর টালবাহানার পর তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হন। পুলিশ জানতে পেরেছে, অদিতি স্নাতক না হয়েও এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় উচ্চপদে কাজ করতেন।