সম্পত্তির লোভ ও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন নিমতার কাঠ মিস্ত্রি, গ্রেফতার ভাই ও স্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2019 11:51 AM (IST)

সম্পত্তির লোভ ও ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন উত্তর ২৪ পরগনার নিমতার কাঠ মিস্ত্রি সঞ্জীব মণ্ডল। স্ত্রীর পর এবার গ্রেফতার মৃতের ভাই বিশ্বজিৎ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, সঞ্জীবের স্ত্রীর সঙ্গে দেওর বিশ্বজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্পত্তির লোভ ও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দেওর-বৌদি মিলে খুনের ছক কষে বলে পুলিশের দাবি।