নাটকীয় পরিস্থিতিতে আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  16 Jul 2019 12:18 PM (IST)
ABP News
 বনগাঁ পুরসভায় আজ আস্থা ভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা। তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার পুরপ্রধান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে এর আগে মহকুমা শাসককে চিঠি দেন ১২ জন তৃণমূল কাউন্সিলর। পুরপ্রধান ও উপ পুরপ্রধান বৈঠক ডাকেননি বলে অভিযোগ। পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর, ১২ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। এদের মধ্যে তিনজন পুর প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও বৈঠক না ডাকার অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে আদালতের নির্দেশে আজ অনাস্থা বৈঠক ডাকেন তিন বিজেপি কাউন্সিলর। এরই মধ্যে এক বিজেপি কাউন্সিলর, দুই দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে অপহরণ ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে বিজেপিতে যোগ দেওয়ানোর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন। ফলে নাটকীয় পরিস্থিতিতে আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট।
  • হোম
  • Video
  • নাটকীয় পরিস্থিতিতে আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট

TRENDING VIDEOS

"এবার আপনারা দেখুন রামলীলা ময়দানে কী হয়", হুঙ্কার রাহুল গান্ধীর।

ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ |16 Minutes ago

ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি3 Hour ago

"এই আর্থিক দুর্নীতির আমরা ফরেন্সিক অডিট করাচ্ছি", বললেন স্বাস্থ্যমন্ত্রী Sharadwat Mukherjee4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন