পেট্রাপোল সীমান্তে বিএসএফ এবং বিজিবির হাতে রাখি পরালেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Aug 2019 11:58 PM (IST)

ভারত-বাংলাদেশ সীমান্তে রাখি বন্ধন বিজেপির মহিলা মোর্চার। বিজেপির রাজ্য কমিটির সদস্যা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বনগাঁর পেট্রাপোল সীমান্তে বিএসএফ এবং বিজিবির হাতে রাখি পরান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। ঘোজাডাঙায় বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন করে বিজেপির মহিলা শাখা।