শাসনে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’, পাথরবৃষ্টি-গাড়ি ভাঙচুর, চলল ‘বোমা-গুলি’, আহত পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2019 07:01 PM (IST)

উত্তর ২৪ পরগনার শাসনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর। আহত কয়েকজন পুলিশ কর্মী। এলাকায় বোমাবাজি, গুলিও চলে বলে অভিযোগ। পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩। স্থানীয় সূত্রে খবর, শাসনের খামার গ্রামে ভেড়ির টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।এরই মধ্যে গতকাল শাসকদলের এক গোষ্ঠী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করে।তা নিয়ে বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে বিবাদ চরমে ওঠে। শুরু হয় বোমাবাজি, গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। গোষ্ঠীসংঘর্ষ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি