মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে টিটাগড়ে বোমাবাজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Sep 2019 10:36 AM (IST)

মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বোমাবাজি।অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম বৃদ্ধা। টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আর পি গুপ্ত রোডে মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছে। প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাঁদের ভয় দেখাতে গতকাল সন্ধেয় এলাকায় পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে জখম হন কারু সাউ নামে বছর ষাটের এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে টিটাগড় থানার পুলিশ।