নাগরিক পঞ্জি আতঙ্ক: রেশন কার্ড তৈরি ও সংশোধনের জন্য হাবড়ার বিডিও অফিসে ভিড়, হয়রানি ঠেকাতে উদ্যোগ বিডিওর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2019 01:54 PM (IST)

উত্তর ২৪ পরগনায় নাগরিক পঞ্জি আতঙ্কের জের। সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে উদ্যোগ নিলেন হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও। সকাল ৬টা থেকেই খোলা বিডিও অফিস। এনআরসি আতঙ্কে রেশন কার্ড তৈরি ও সংশোধনের জন্য হাবড়ার বিডিও অফিসে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পড়ছে লম্বা লাইন। হয়রানি ঠেকাতে সকাল ৬টা থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও শুভ্র নন্দী। তাঁর উপস্থিতিতেই চলছে কাজ