মধ্যমগ্রামের বেসরকারি স্কুলে আগুন আতঙ্ক, শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2019 12:03 PM (IST)

মধ্যমগ্রামের বসুনগরে বেসরকারি স্কুলে আগুন আতঙ্ক। সকালে ক্লাস চলাকালীন জেনারেটর থেকে ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্কুলের কর্মীরাই জল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। ধোঁয়ার কারণে আগুন আতঙ্ক থাকায় পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়।