৮০,০০০ টাকার জালনোট সহ কাঁকিনাড়া থেকে গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2019 07:24 PM (IST)

৮০,০০০ টাকার জালনোট সহ গ্রেফতার যুবক। কাঁকিনাড়ার রথতলা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ফিরোজ ইসলাম, বাড়ি দত্তপুকুরে। বিহারের এক ব্যক্তি ৩৫ লক্ষ টাকার জালনোট তৈরির বরাত দেয় ধৃত ফিরোজ ইসলামকে। বাড়ি থেকে উদ্ধার জেরক্স মেশিন, অসমাপ্ত জাল নোট। নেপথ্যে কোনও বড় চক্র আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।