নিরাপত্তারক্ষী-পড়ুয়া বচসার জেরে বন্ধ দত্তপুকুরের বেসরকারি পলিটেকনিক কলেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Nov 2018 07:15 PM (IST)

দত্তপুকুরে বন্ধ হয়ে গেল বেসরকারি পলিটেকনিক কলেজ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের বচসার জেরে অচলাবস্থা। নিরপত্তার কড়াকড়ি নিয়ে পড়ুয়াদের মধ্যে অসন্তোষ। বেশ কয়েকদিন ধরে অচলাবস্থা। গতকালের বৈঠকে মেলেনি সমাধানসূত্র। ৭দিনের জন্য বন্ধ করে দেওয়া হল কলেজ।