✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

সাতসকালে ফের অশান্ত ভাটপাড়া, কাঁকিনাড়া বাজারের সামনে বোমাবাজি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  21 Jun 2019 10:51 AM (IST)
ABP News

ফের অশান্ত ভাটপাড়া। কাঁকিনাড়া বাজারের সামনে বোমাবাজি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাইকে করে আসে ২ দুষ্কৃতী বোমা ছুঁড়ে পালিয়ে যায়। তবে বোমা না ফাটায় কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। বৃহস্পতিবার অশান্তির পর আজও থমথমে ভাটপাড়া-কাঁকিনাড়া। এলাকায় জারি ১৪৪ ধারা। বন্ধ দোকান-বাজার। ভাটপাড়া-কাঁকিনাড়া-জগদ্দলে বন্ধ ইন্টারনেট পরিষেবা। গতকাল রাত থেকে রুট মার্চ র‌্যাফ ও কমব্যাট ফোর্সের। প্রতি ১০০ মিটারে রয়েছে পুলিশ পিকেট। ঘটনার পরই ব্যারাকপুর কমিশনারেটের সিপি বদল। নতুন সিপি হলেন মনোজকুমার ভার্মা। দ্রুত এলাকায় শান্তি ফেরাতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভাটপাড়ায় যাবে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। গতকাল নতুন থানা উদ্বোধনের দিনই রণক্ষেত্র হয় ভাটপাড়া-কাঁকিনাড়া। চলে দুষ্কৃতীদের বেলাগাম সন্ত্রাস। বোমা-গুলির লড়াইতে মৃত্যু হয় ২ জনের। আহত ৫। অশান্তির সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামের কায়দায় আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে অশান্তির নেপথ্যে বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল।

  • হোম
  • Video
  • সাতসকালে ফের অশান্ত ভাটপাড়া, কাঁকিনাড়া বাজারের সামনে বোমাবাজি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.