আজ বসিরহাটে বিজেপির ১২ ঘন্টা বনধ, রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2019 08:21 AM (IST)

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বসিরহাট মহকুমা বন্ধের ডাক বিজেপির। বনধের জেরে সকাল থেকে যান চলাচল তুলনায় কম। কিছু দোকানপাট খোলা রয়েছে। পাশাপাশি, আজ রাজ্য জুড়ে কালা দিবসও পালন করছে বিজেপি। সন্দেশখালিতে নিহত দুই বিজেপি কর্মীর মৃতদেহ কলকাতায় আনার চেষ্টা করায় বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের বচসা ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। তিন জায়গায় বিজেপির কনভয় আটকায় পুলিশ। রাস্তায় দেহ সত্কারে রাজি ছিল না পরিবার। শেষপর্যন্ত পরিবারের সঙ্গে কথা বলে, দুই বিজেপি কর্মীর দেহ গ্রামেই সত্কার করার সিদ্ধান্ত।