সন্দেশখালির ঘটনায় ৩টি এফআইআর দায়ের
souravp@abpnews.in | 10 Jun 2019 04:11 PM (IST)

সন্দেশখালি কাণ্ডে বসিরহাটের ন্যাজাট থানায় ২টি এফআইআর ও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কর্মী কায়ুম আলির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর-টি দায়ের হয়েছে। অন্য ২টি অভিযোগ দায়ের হয়েছে বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রীর বয়ানের ভিত্তিতে।