সন্দেশখালিকাণ্ড: মমতার নির্দেশই অশান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ মুকুলের, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2019 03:34 PM (IST)

আজ সন্দেশখালির ভাঙ্গিপাড়া গ্রামে যান বিজেপি নেতা মুকুল রায়। নিহত দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলেরবাড়িতে যান তিনি। কথা বলেন তাঁদের পরিবারের সঙ্গে। নিহতদের শ্রাদ্ধানুষ্ঠানেও যান মুকুল রায়। তাঁর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই অশান্তি ছড়ানো হচ্ছে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন না চাইলেও, সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন মুকুল রায়।