'দিদিকে বলো' কর্মসূচী পালনে ব্যারাকপুরে রাত্রিবাস করলেন তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, বিলি করলেন নম্বর লেখা কার্ডও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2019 02:07 PM (IST)

জনসংযোগ বাড়াতে দিদিকে বলো কর্মসূচি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তর। গতকাল ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় যান তিনি।কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের নম্বর লেখা কার্ডও বিলি করেন শীলভদ্র দত্ত। রাত্রিবাস করেন ব্যারাকপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুভষনগর এলাকার দলীয় কাউন্সিলর সুধা ঘোষের বাড়িতে। রাতের খাবারের মেনুতে ছিল রুটি, ঢেঁড়শ ভাজা, ফুলকপি-পনিরের তরকারি ও মিষ্টি।