সাতসকালে ভাটপাড়ায় কর্মব্যস্ত এলাকায় যুবককে গুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2019 10:57 AM (IST)

সাতসকালে ভাটপাড়ায় শ্যুটআউট। কর্মব্যস্ত ভাটপাড়া মোড়ের কাছে যুবককে গুলি। ভাটপাড়া তদন্ত কেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্যুটআউট। যুবকের পিঠে গুলি লেগেছে। নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে। শ্যুটআউটের পিছনে রাজনীতি? খতিয়ে দেখা হচ্ছে।