পচা মাংসকাণ্ড: দেগঙ্গায় মাছের খাবার তৈরির প্রসেসিং ইউনিটের ছাড়পত্রে পঞ্চায়েত প্রধানের সই নেই, দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2018 03:06 PM (IST)

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পচা মাংসকাণ্ডে নতুন তথ্য। সোয়াই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের যে ছাড়পত্র পেয়ে মাছের খাবার তৈরির প্রসেসিং ইউনিট তৈরি করা হয়েছিল, সেই ছাড়পত্রে পঞ্চায়েত প্রধানের সই নেই। যদিও পঞ্চায়েতের সাফাই, ছাড়পত্রের মূল কপিতে প্রধানের সই রয়েছে। এদিকে, আজ ওই এলাকা পরিদর্শনে যান প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা।