মোটরবাইক শোরুমের মালিকানা নিয়ে গণ্ডগোল, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আমডাঙা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2019 06:51 AM (IST)

মোটরবাইক শোরুমের মালিকানা নিয়ে গণ্ডগোল। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আমডাঙার রায়পুর। স্কুলের সামনে বোমাবাজি। মিলল কার্তুজের খোল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। অভিযোগ বিজেপির। ঘটনার সঙ্গে দল জড়িত নয়। দাবি তৃণমূল বিধায়কের।