উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূল কার্যালয়ে হামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2019 02:17 PM (IST)

উত্তর ২৪ পরগনার আমডাঙায় থানার ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল কার্যালয়ে হামলা। ছেঁড়া হল তৃণমূলের ফ্লেক্স, উদ্ধার তাজা বোমা, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।