২১ জুলাইয়ের দেওয়াল লিখন ঘিরে কাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব, দেওয়াল লিখন মুছে পদ্মফুল এঁকে দেওয়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2019 11:18 AM (IST)

এবার ২১ জুলাই দেওয়াল লিখন ঘিরে উত্তর ২৪ পরগনার বীজপুর থানা এলাকার কাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, কাঁচরাপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ন কড়ি মণ্ডল রোডে ২১ জুলাই উপলক্ষ্যে দেওয়াল লেখা হয়। অভিযোগ, গতকাল সেই দেওয়াল মুছে বিজেপির নাম লিখে পদ্মফুল এঁকে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার বিজেপির।