বিজেপিতে অর্জুন, ভাটপাড়া নিয়ে সতর্ক তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2019 07:12 PM (IST)

অর্জুন সিংহ বিজেপি-তে যোগ দেওয়ায় ভাটপাড়া পুরসভা নিয়ে সতর্ক তৃণমূল। কাউন্সিলরদের সঙ্গে বৈঠক জ্যোতিপ্রিয় মল্লিকের। হাজির ছিলেন ১৯ জন কাউন্সিলর। কোনও পুরসভাই ভাঙতে পারবে না বিজেপি, দাবি ফিরহাদ হাকিমের।