শিয়ালদা-হাসনাবাদ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Feb 2019 12:36 PM (IST)

শিয়ালদা-হাসনাবাদ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা। আজ ভোরে শিয়ালদা-হাসনাবাদ শাখার কড়েয়া-কদম্বগাছি ও সন্ডালিয়া স্টেশনের মাধে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে একটি লাইন দিয়ে ট্রেন চালানো শুরু হয়। এর ফলে এই রুটে সমস্ত ট্রেনই দেরিতে চলছে।