বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল, বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ফিরলেন শাসক শিবিরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2019 01:52 PM (IST)

বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ফিরলেন শাসক শিবিরে। ফলে বনগাঁয় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে হল ১৩। বিজেপি কমে দাঁড়াল ৭-এ। ভোটের নিরিখে পিছিয়ে থাকা পুরসভায় গায়ের জোরে এসব করছে তৃণমূল, অভিযোগ মুকুল রায়ের