৪ কাউন্সিলরের যোগদানে বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, সমর্থন কংগ্রেসেরও
souravp@abpnews.in | 08 Aug 2019 04:57 PM (IST)

বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। ৪ জন কাউন্সিলরের ফের তৃণমূলে যোগদান। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাউন্সিলররা। ‘ভয় দেখিয়ে বিজেপিতে নেওয়া হয়েছিল এঁদের’, অভিযোগ ফিরহাদ হাকিমের। নতুন কাউন্সিলররা যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি হল ১৩। ১ কংগ্রেস কাউন্সিলর সমর্থন করেন শাসক দলকে। ফলে কংগ্রেসের সমর্থন নিয়ে তৃণমূলের শক্তি বেড়ে হল ১৪। ২২ আসনের পুরসভায় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল।