উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট্যাংরা কলোনি বাজারে দোকানে আগুন, ভস্মীভূত ২টি দোকান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jan 2019 01:30 PM (IST)

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট্যাংরা কলোনি বাজারে দোকানে আগুন। ভস্মীভূত ২টি দোকান। আরেকটি দোকানও ক্ষতিগ্রস্ত। গতকাল গভীর রাতে আগুন লাগে। পুড়ে যায় একটি পোলট্রি ও একটি মুদিখানার দোকান। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়