নিমতায় স্বামীর গলা কেটে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
souravp@abpnews.in | 12 Aug 2019 09:42 PM (IST)

উত্তর ২৪ পরগনার নিমতায় স্বামীর গলা কেটে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছেন অভিযুক্ত। পারিবারিক বিবাদ না কি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন, কী কারণে খুন, তা খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ।