উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুরুতর জখম ২
উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি সমর্থকদের ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম ২। স্থানীয় সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছিলেন হাঁসখালি গ্রামের বাসিন্দা বাবা মহম্মদ হাকিমউদ্দিন ও ছেলে মহম্মদ ইব্রাহিম। অভিযোগ, ওই এলাকায় বিজেপি ভালো ফল করার পর থেকে বাবা-ছেলেকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী হামিদুল রহমানের নেতৃত্বে বাড়িতে চড়াও হয়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বাবা-ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় দু জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই
Tags :
North Dinajpur