সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজে স্বজনপোষণ! চোপড়ায় বোমাবাজি, আহত ৪
সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজে স্বজনপোষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়ার মদনভিটা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী ও দেওরের বিরুদ্ধে এলাকায় বোমাবাজির অভিযোগ। আহত ২ স্কুল ছাত্রী ও ২ মহিলা। স্থানীয়দের অভিযোগ, স্বামী ও দেওরকে দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ করাচ্ছেন পঞ্চায়েত সদস্যা। স্বজনপোষণের প্রতিবাদ করাতেই এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যার পাল্টা দাবি, তাঁর বাড়িতে হামলা চালিয়েছে গ্রামবাসী। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
Tags :
North Dinajpur