এখনও থমথমে দাড়িভিট, বিক্ষোভ মিছিল বিজেপির, অশান্তি রুখতে মোতায়েন পুলিশ
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, ইসলামপুরকাণ্ডে পুলিশকে হুমকি দিয়ে ধৃত বিজেপি জেলা সভাপতিকে আদালতে পেশ। পুলিশের ছেলেমেয়েদের নিয়ে যা বলেছি, তা প্রত্যাহার করছি। বাকি বক্তব্যে এখনও অনড় বিজেপির জেলা সভাপতি। আজ সকালে তাঁকে আদালতে তোলার কথা ছিল। তার আগেই অসুস্থ হয়ে তিনি ইসলামপুর হাসপাতালে ভর্তি হন। তাঁকে দেখতে যান রাজু বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকারসহ বিজেপি নেতারা। দুপুরে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। এদিকে, এখনও থমথমে দাড়িভিট গ্রাম। দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। এলাকায় অশান্তি রুখতে মোতায়েন পুলিশ।
Tags :
North Dinajpur