দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে চোপড়ায় ১২ ঘণ্টার বনধ পালন কংগ্রেসের
ব্লক সভাপতি ও দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে, আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় ১২ ঘণ্টার বনধ পালন করছে কংগ্রেস। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। গতকাল সন্ধেয় পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক সেরে ফিরছিলেন চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় ও দলীয় কর্মীরা। অভিযোগ, ধুলিগাঁওয়ে তাঁদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও হামলার ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে দাবি শাসকদলের
Tags :
North Dinajpur