চোপড়ায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কর্মীর
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে কংগ্রেস কর্মীর মৃত্যুতে উত্তেজনা। উত্তর দিনাজপুরের চোপড়ার চাকলাগছ মোড় এলাকার ঘটনা। অভিযোগ, আজ সকাল নটা নাগাদ হঠাত্ই কংগ্রেস কর্মীদের ঘিরে মারধর শুরু করে তৃণমূল কর্মীরা। এরপর এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। কংগ্রেসের দাবি, তাঁদের ২-৩ জন কর্মী গুলিবিদ্ধ হন হাসপাতালে নিয়ে গেলে সমীর আলম নামে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। আহত এক কংগ্রেস কর্মীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে
Tags :
North Dinajpur