অবিলম্বে স্বাভাবিক করতে হবে দাড়িভিট স্কুলের পরিস্থিতি, পদক্ষেপ নিতে মহকুমা শাসককে নির্দেশ কলকাতা হাইকোর্টের
উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলের পরিস্থিতি অবিলম্বে স্বাভাবিক করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে মহকুমা শাসককে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শেখর ববি সরাফের সিঙ্গল বেঞ্চ আজ নির্দেশ দেন, স্কুল খোলার জন্য পুলিশ পিকেটের ব্যবস্থা করবেন পুলিশ সুপার। ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে সমস্ত পোস্টার। ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ ঘিরে ছাত্র আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট। তারই মাঝে গুলিবিদ্ধ হয়ে খুন হন দুই ছাত্র রাজেশ সরকার এবং তাপস বর্মন। ঘটনার যথাযথ তদন্তের দাবিতে, হাইকোর্টের দ্বারস্থ্য হয় নিহতের পরিবার।
Tags :
North Dinajpur