নিহত দুই ছাত্রের ছবি দেওয়া পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ, ফের উত্তেজনা দাড়িভিট হাইস্কুলে

উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে ফের উত্তেজনা। এবার নিহত দুই ছাত্রের ছবি দেওয়া পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ। ফের পোস্টার-ফ্লেক্স না লাগালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নিহত দুই ছাত্রের পরিবারের। দাড়িভিটকাণ্ডের পর স্কুলের দেওয়ালে নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের ছবি দেওয়া পোস্টার ও ফ্লেক্স টাঙিয়ে আন্দোলন শুরু হয়। স্কুলে অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি ইসলামপুরের মহকুমা শাসকের হস্তক্ষেপে জট কাটে। ফের শুরু হয় পঠনপাঠন। অভিযোগ, গতকাল রাতে স্কুলের দেওয়ালে টাঙানো পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। সকালে বিষয়টি নজরে এলে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়ায়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola