দিনহাটায় যুব তৃণমূলের সভামঞ্চে আগুন, এলাকায় বোমাবাজির অভিযোগ, দাবি গোষ্ঠীদ্বন্দ্ব
কোচবিহারের দিনহাটার ফকিরতকেয়া গ্রামে যুব তৃণমূলের সভামঞ্চে আগুন, এলাকায় বোমাবাজির অভিযোগ। আজ ওই গ্রামে তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সভা করার কথা ছিল। অভিযোগ, গতকাল রাতে সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়, এলাকায় বোমাবাজিও করে দুষ্কৃতীরা। মঞ্চের একাংশ পুড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ।
Tags :
North Dinajpur