গোষ্ঠীকোন্দলের ফল, তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
কোবিহারের দিনহাটায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজ সকালে দিনহাটা থেকে নয়ারহাটের দিকে যাচ্ছিলেন উদয়ন গুহ। অভিযোগ, গোবরাছড়া এলাকায় তাঁকে গাড়ি থামিয়ে হামলা চালায় বিজেপি সমর্থকরা। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয়দের সাহায্যে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, হামলার নেপথ্যে রয়েছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, দলের গোষ্ঠীকোন্দলের জেরেই তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা হয়েছে।
Tags :
North Dinajpur