ইটাহারে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে গুলি করে খুন
উত্তর দিনাজপুরের ইটাহারে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে গুলি করে খুন।শুক্রবার রাতে ইটাহার থেকে খামরুয়ায় বাড়ি ফিরছিলেন তৃণমূলকর্মী বিকাশ মজুমদার।আলগ্রামের কাছে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী।
বেশ কয়েক রাউন্ড গুলি চালান হয়। তৃণমূল কর্মী বিকাশ মজুমদারের মাথায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।তৃণমূলকর্মী খুনের নেপথ্যে বিজেপি। দাবি তৃণমূলের। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি বিজেপির। দলীয় কর্মী খুনে শনিবার বারো ঘণ্টা ইটাহার বনধের ডাক যুব তৃণমূলের

Tags :
North Dinajpur