উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাসান গ্রামে বাড়ির কাছেই তৃণমূল কর্মীকে গুলি করে খুন, আটক এক
উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাসান গ্রামে বাড়ির কাছেই তৃণমূল কর্মীকে গুলি করে খুন। আটক এক। মৃতের নাম সুবোধ বাইন। বছর চৌষট্টির সুবোধ গতকাল নাম সংকীর্তন অনুষ্ঠান থেকে রাত দেড়টা নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেসময় তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। হাসপাতালে যান গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি। ডালখোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ।
Tags :
North Dinajpur