পুরুলিয়ার নিতুড়িয়ায় গুলিবিদ্ধ দুই স্কুল পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2019 11:14 AM (IST)

পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়ায় গুলিবিদ্ধ দুই স্কুল পড়ুয়া। গতকাল সন্ধেয় দামোদরের পাড়ে বসে গল্প করছিল বছর পনেরোর দুই কিশোর। দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। এক কিশোরের তলপেটে ও আরেকজনের কোমরে গুলি লাগে। দুই কিশোরই আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। কী কারণে গুলি, তা নিয়ে এখনও ধোঁয়াশা।