৩ বছরেও তৈরি হয়নি কাঁসাই নদীর উপরে ব্রিজ, সমস্যায় পুরুলিয়ার প্রায় হাজার পাঁচেক মানুষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2019 12:18 AM (IST)

প্রায় ৩ বছর হতে চললেও এখনও তৈরি হয়নি কাঁসাই নদীর উপরে ব্রিজ। সমস্যায় পুরুলিয়া মফঃস্বল থানার কাঁটাবেড়া-সহ আশেপাশের গ্রামগুলির প্রায় হাজার পাঁচেক মানুষ। দ্রুত কাজ শেষ হবে, আশ্বাস পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর।