‘আগে যাঁরা লাল ফেট্টি বাঁধত, এখন তাঁরা গেরুয়া ফেট্টি বাঁধছে’, আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2018 02:00 PM (IST)

‘বাংলায় সিপিএমের হাত ধরেই বিজেপি এসেছে। বাংলায় বিজেপিকে আনার জন্য দায়ী সিপিএম-কংগ্রেস। কিছু লোক গেরুয়া ফেট্টি বেঁধে ঝাড়খণ্ড থেকে আসছে। আগে যাঁরা লাল ফেট্টি বাঁধত, এখন তাঁরা গেরুয়া ফেট্টি বাঁধছে। ভিতরে লাল জামা, বাইরে গেরুয়া জামা পড়ে বলছে আমরা দেখে নেব। সিপিএমের সাইনবোর্ড গুটিয়ে গেছে, এখন বিজেপির সাইনবোর্ড নিচ্ছে।’ পুরুলিয়ায় আক্রমণ মমতার