পুরুলিয়ায় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত ‘খুনে’ সিআইডি-র হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতির ছেলে
পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত খুনের অভিযোগে সিআইডি-র হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতির ছেলে। এনিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৩। বৃহস্পতিবার রাতে রাঙাডি গ্রাম থেকে উত্তম পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। বিজেপি দাবি করে, ধৃত ব্যক্তি তৃণমূল কর্মী। তাকে জেরা করেই গতকাল রাতে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতর ছেলে সন্দীপকে। এর আগে ত্রিলোচন মাহাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয় পঞ্জাবী মাহাত নামে এক গ্রামবাসী।
Tags :
Purulia