স্থানীয়দের বিরোধিতায় শিকেয় ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ, যত্রতত্র পড়ছে আবর্জনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2018 11:01 PM (IST)

টাকা বরাদ্দ হয়েছে। বরাত দেওয়া হয়েছে। জায়গাও চিহ্নিত হয়েছে। কিন্তু, তারপরও গ্রামবাসীদের বিরোধিতায় আটকে পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ। ফলে আবর্জনা ফেলতে হচ্ছে যেখানে সেখানে। শীঘ্রই সবপক্ষকে নিয়ে বৈঠকে করে সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার চেয়ারম্যানের