একটি মামলায় জামিন পেলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে ধৃত কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2019 12:09 PM (IST)

তাঁর বিরুদ্ধে একটি মামলায় জামিন পেলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলা আদালতে জামিন পেলেন কংগ্রেস নেতা সন্ময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অপপ্রচারের অভিযোগে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার খড়দা থেকে গ্রেফতার করা হয় সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। এই মামলায় আজ পুরুলিয়া আদালতে তোলা হলে, কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক