পুরুলিয়ায় তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2019 02:01 PM (IST)

পুরুলিয়ার পুঞ্চা থানার ন পাড়া এলাকায় তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে বাড়ি ফিরছিলেন স্থানীয় তৃণমূল কর্মী রাজেশ সেন। অভিযোগ, বাইকে চড়ে এসে এক দুষ্কৃতী তাঁকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। তৃণমূল কর্মীর চিত্কারে আশপাশের বাসিন্দারা ছুটে এলে, ওই দুষ্কৃতী পালিয়ে যায়। আজ সকালে আহত তৃণমূল কর্মীকে দেখতে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে যান তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার বিজেপির।