বৃষ্টির মধ্যে রাতে বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু, আহত বোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2019 11:45 AM (IST)

বৃষ্টির মধ্যে রাতে বাড়ি ফেরার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু। আহত বোন। সোনারপুরের বৈদ্য পাড়া এলাকার ঘটনা। মৃতের নাম পিন্টু নস্কর। অফিস ফেরত বাড়ি ফিরছিলেন বছর ছাব্বিশের ওই যুবক। সঙ্গে ছিলেন কলেজ পড়ুয়া বোন। স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছে রাস্তার উপর জলের মধ্যে পড়েছিল বিদ্যুতের কাটা তার। জলে পা দিয়ে প্রথমে তড়িদাহত হন বোন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন পিন্টু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এলাকায় শোকের ছায়া।