দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2019 11:24 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু। মৃতের নাম দিলীপ বৈদ্য। বছর আটত্রিশের ওই ব্যক্তি ক্যানিংয়ের মরাহলদিপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অনুমান, গতকাল রাতে তালদি স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে তিনি ট্রেনের ধাক্কায় জখম হন। দীর্ঘক্ষণ রেললাইনের ধারে পড়েছিলেন ওই ব্যক্তি। রাত ৩টে নাগাদ দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।